শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

বিনোদন

একুশের ইতিহাস নিয়ে ‘ভুলিনি সেদিন’

নিউজজি প্রতিবেদক  ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১৪:৩১:৫২

150
  • একুশের ইতিহাস নিয়ে ‘ভুলিনি সেদিন’

মিশা বাবা-মায়ের সঙ্গে বিদেশ থাকে। বছরে দু-একবার দেশে আসলে চাচাতো ভাই-বোনদের সঙ্গে ঘোরাঘুরি করে ও দাদিমার সঙ্গে আড্ডা দিয়ে তার সময় কেটে যায়। এবার মিশা এসেছে ফেব্রুয়ারি মাসে। তার খুব ইচ্ছে ছিল জুলাই অভ্যুত্থানে দেশে এসে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেয়ার। কিন্তু নানান কারণে সেটা সম্ভব হয়নি। তাই সে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহিদ দিবসকে মাথায় রেখে ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে।

এ দিবসকে ঘিরে কী করা যায় তা নিয়ে চাচাতো ভাই-বোন দীপা আর মিতুলের সঙ্গে আলাপ করে। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে একুশে ফেব্রুয়ারি নিয়ে এত উচ্ছ্বাস নেই মিতুলের। একুশের ইতিহাসটাও সে ঠিক মতো জানে না। মিশা নিজেও তো ইংরেজি মিডিয়ামে পড়েছে তবুও সে ইতিহাস জানে। আসলে জানতে চাইলেই জানা যায়।

এমনই গল্পে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘ভুলিনি সেদিন’। রবিউল আলমের রচনায় প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন দিলারা জামান, তন্ময় বিশ্বাস, মাইশা, মিলি বাসার, আশরাফ টুলু, সামিয়া নাহি প্রমুখ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers