বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

বিনোদন

আজ সেলিম খানের মৃত্যুবার্ষিকী

নিউজজি ডেস্ক  ডিসেম্বর ১০, ২০২৪, ১৪:৫৯:৩৫

98
  • সংগৃহীত

দেশের ঐতিহ্যবাহী অডিও-ভিডিও প্রযোজনা সংস্থা সঙ্গীতার কর্ণধার সেলিম খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ১০ ডিসেম্বর একটানা ছয় দিনের লড়াই শেষে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আশির দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার জন্ম। বাংলাদেশের সবচেয়ে বড় সঙ্গীত প্রযোজনা—পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সঙ্গীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক। এই প্রতিষ্ঠানে সেলিম খানের হাত ধরে অনেক জনপ্রিয় শিল্পীর উত্থান হয়েছে।

এক সময় ক্যাসেটের গায়ে ‘সেলিম খান প্রেজেন্টস’ কথাটা লেখা থাকতো। যা নব্বই দশকের শ্রোতাদের নিকট বেশ পরিচিত কথামালা ছিল। চার বছর হলো সেই সেলিম খান আর নেই। তিনি দেশের সফলতম অডিও প্রযোজক। আশির দশক থেকে তার অবাধ বিচরণ ছিল বাংলাদেশের সঙ্গীত ইন্ডাস্ট্রিতে। অভিভাবকের মতো ছিলেন শিল্পী ও সংশ্লিষ্টদের পাশে।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers