বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

বিনোদন

মায়ের ৯০তম জন্মদিনে এলাহি আয়োজন আমিরের

নিউজজি ডেস্ক  জুন ১৩, ২০২৪, ০১:২৩:২৮

130
  • মায়ের ৯০তম জন্মদিনে এলাহি আয়োজন আমিরের

বলিউড সুপারস্টার আমির খান। এই অভিনেতা তার মায়ের ৯০তম জন্মদিনে এলাহি আয়োজন করতে চলেছেন। আজ ১৩ জুন বৃহস্পতিবার আমির খানের মা জিনাত হুসেনের ৯০তম জন্মদিন উদযাপনের জন্য একটি জমকালো পার্টির আয়োজন করছেন আমির খান। আর এই জমকালো পার্টিতে বিভিন্ন শহর থেকে ২০০ জনের বেশি আমিরের আত্মীয়স্বজন নিমন্ত্রিত থাকবেন। খবর ভারতীয় সংবাদমাধ্যমের।

এক রিপোর্ট অনুযায়ী, আমির তাঁর ২০০ জনেরও বেশি পরিবারের সদস্য এবং বন্ধুদের নিয়ে মায়ের জন্মদিন পালন করবেন। আসলে আমিরের মা জিনাত খান এক বছরেরও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন। আর মায়ের সেবাযত্নের জন্যে কিছুদিন চেন্নাইতে ঘাঁটি গেড়েছিলেন আমির খান। তবে এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। তাই বাড়ির সবাইকে নিয়ে মায়ের ৯০তম জন্মদিন পালন করবেন আমির। যা হবে তাঁদের পরিবারের একটি বড় মিলন মেলা।

জানা গেছে, এই বিশেষ দিনটি উদযাপন করতে বেনারস, বেঙ্গালুরু, লখনউ, মহীশূর এবং অন্যান্য শহর থেকে আমিরের আত্মীয় স্বজনরা আসবেন।

২০২২ সালে, জিনাতের তাঁর পাঁচগিনি বাড়িতে থাকার সময় হার্ট অ্যাটাক হয়েছিল। তখন থেকেই মায়ের পাশে রয়েছেন 'ফানা' অভিনেতা। ২০২৩ সালে, আমির তাঁর মায়ের চিকিৎসার জন্য অস্থায়ীভাবে চেন্নাইতে ঘাঁটি স্থানান্তরিত করেছিলেন।

এদিকে বছরের শুরুতেই মেয়ে ইরা খানের বিয়ে হয়েছে। আর মেয়ের বিয়েতে বাবা হিসেবে সমস্ত দায়িত্ব পালন করেছিলেন আমির। সেখানে তাঁর দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাওও উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers