বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিক্ষা

‘স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে’

নিউজজি ডেস্ক ২ সেপ্টেম্বর , ২০২৬, ১৩:০৯:৫০

92
  • সংগৃহীত

ঢাকা: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, স্কাউট শিক্ষার্থীদের শিক্ষা বাজেট হিসেবে সরকার পাঁচ কোটি টাকা বরাদ্দ দেবে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নৈতিকতা ও আর্দশ বির্বজিত না হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন– শিক্ষকদের সম্মান করতেই হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে।

স্কাউটদের উন্নয়নে বরাদ্দের পাশপাশি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত জ্ঞানের বাইরে বাস্তব ও কারিগরি শিক্ষাগ্রহণ করতে হবে।

দেশ পরিচালনায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে স্কাউটদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers