মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

নিউজজি প্রতিবেদক ৯ জুলাই , ২০২৬, ১০:৪৪:৪৪

188
  • সংগৃহীত

ঢাকা: ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ করা হবে। এই ফল শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ এস এম সিরাজুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

ফলাফল দেখার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকা বলেন, ‘টেলিটক এ জন্য একটি বিশেষ নম্বর চালু করেছে। যেকোনো মোবাইল অপারেটরের সিম থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।’

যেভাবে দেখবেন ফলাফল-

ফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন- DPE 123456।  এছাড়া অনলাইনে https://ipemis.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers