বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

শিক্ষা

ববিতে প্রশাসনিক সংকট চরমে, উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা

ববি প্রতিনিধি ১০ মে , ২০২৬, ১৯:২৩:৪০

197
  • ববিতে প্রশাসনিক সংকট চরমে, উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা

ববি: পদোন্নতি সংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সংকট নিরসনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় কার্যকর সিদ্ধান্ত না আসায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাঁকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

রোববার (১০ মে) বিকেলে শিক্ষক সমাজের সাধারণ সভা শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

শিক্ষকদের অভিযোগ, গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানে প্রচলিত আইন ও নীতিমালা অনুসরণের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের পরিবর্তে ৯ মে উপাচার্য হঠাৎ একটি জরুরি সিন্ডিকেট সভা ডাকেন, যেখানে কোনো সুস্পষ্ট এজেন্ডা ছিল না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অধিকাংশ সদস্যের মতামত উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন শিক্ষকরা।

এ পরিস্থিতিতে আগামী ১১ মে থেকে উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের পদত্যাগের বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers