সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ , ২৫ সফর ১৪৪৮

শিক্ষা

শীতার্তদের পাশে নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি

জাককানইবি প্রতিনিধি ১১ জানুয়ারি , ২০২৬, ১৬:৪৮:১৬

131
  • শীতার্তদের পাশে নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কর্মচারী সমিতি শীতার্ত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে শীতবস্ত্র বিতরণ করেন।

শনিবার, (১০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বুলবুল শিশু পার্কে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্ত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে “একটি কম্বল, একটুখানি উষ্ণতা—হাসুক শীতার্ত মানুষের মুখটা”শীর্ষক মানবিক স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বুলবুল শিশু পার্কে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো কেবল দায়িত্ব নয়, এটি মানবিক মূল্যবোধের বাস্তব প্রতিফলন। কর্মচারী সমিতির এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী (ট্রেজারার), অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা (ডিন, কলা অনুষদ), অধ্যাপক ড. এ এইচ এম কামাল (ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), অধ্যাপক ড. মিজানুর রহমান (ভারপ্রাপ্ত রেজিস্ট্রার), অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম (প্রভোস্ট, বিদ্রোহী হল), অধ্যাপক ড. রাজু আহমেদ (পরিচালক, অর্থ ও হিসাব) এবং নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. জহিরুল হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাকিব-এর সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকার প্রায় চার শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের কঠিন বাস্তবতায় একটি কম্বল যেন হয়ে ওঠে উষ্ণতা, নিরাপত্তা ও আশার প্রতীক।

সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম কাজল এ মহৎ উদ্যোগে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানবতার সেবায় সম্মিলিত প্রচেষ্টাই সমাজকে আরও মানবিক ও সুন্দর করে তুলতে পারে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির এই মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক চেতনা জাগ্রত করবে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers