শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

শিক্ষা

রোববার এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ

নিউজজি ডেস্ক  ১৫ নভেম্বর , ২০২৫, ২৩:৩৪:২১

150
  • ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হবে রোববার (১৬ নভেম্বর)। ওইদিন সকাল ১০টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশিত হবে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৩ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শেষ হয়। শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, এবার খাতা চ্যালেঞ্জে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। সবমিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। অন্যদিকে বরিশাল বোর্ডে সবচেয়ে কম শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল স্ব-স্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেই সঙ্গে আবেদনকারীর দেয়া মুঠোফোন নম্বরে এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফল সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে।

গত ১৬ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে চলতি বছর ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী। এছাড়া পাসের হারে এগিয়ে মেয়েরা, ৬২ দশমিক ৯৭ শতাংশ। যেখানে ছেলেদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন