রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

শিক্ষা

রাকসু নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা, ক্যাম্পাসে থাকবে দুই হাজার পুলিশ

রাবি প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ১৯:৩৭:২১

274
  • রাকসু নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা, ক্যাম্পাসে থাকবে দুই হাজার পুলিশ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে নিরাপত্তার জন্য তিন স্তরে ব্যাবস্থা গ্রহণ করা হবে ও ক্যাম্পাসে কমপক্ষে দুই হাজার পুলিশ নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

এর আগে ৯ টি ভবনে ১৭ টি কেন্দ্রে ৯৯০ বুথের মাধ্যম ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচনে নিরাপত্তার বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান বলেন, ‘নির্বাচনের সার্বিক নিরাপত্তায় আমাদের গোয়েন্দা দল কাজ করছে। যেহেতু ক্যাম্পাসের আয়তন অনেক বেশি। আমরা সেন্ট্রাল কেন্দ্রিক একটি নিরাপত্তা বলয় তৈরি করবো। ভোট গণনার জায়গাগুলো আমরা দেখতেছি এবং কোন জায়গায় কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটি পর্যবেক্ষণ করছি। নির্বাচনের দিনে আমাদের প্রায় দুই হাজার সদস্য ক্যাম্পাসে কাজ করবে।

সর্বিক নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে তিন স্তরের। প্রথমত, ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা দেয়া, দ্বিতীয়ত ক্যাম্পাসের নিরাপত্তা দেয়া এবং সবশেষে পুরো ক্যাম্পাস একদম সিল করে দেয়া। আমরা ইতিমধ্যে জানিয়েছি ওইদিন সকলকে পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।’

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers