শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

শিক্ষা

চবিতে মশাল মিছিল ও লাল রঙে প্রতিবাদ, প্রক্টরের পদত্যাগ দাবি

নিউজজি ডেস্ক ৫ সেপ্টেম্বর , ২০২৫, ১৮:০৬:১২

238
  • চবিতে মশাল মিছিল ও লাল রঙে প্রতিবাদ, প্রক্টরের পদত্যাগ দাবি

ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে প্রক্টরের পদত্যাগসহ সাত দফা দাবিতে মশাল মিছিল করেছে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’। মিছিল শেষে প্রক্টর অফিসের সামনে লাল রং ছিটিয়ে প্রতীকী প্রতিবাদ জানান তারা।

গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় এই কর্মসূচিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র পরিষদ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতীকী কর্মসূচিতে বলা হয়, আহত শিক্ষার্থীদের রক্তের প্রতীক হিসেবেই লাল রং ছিটানো হয়েছে। দাবি জানানো হয় প্রক্টরিয়াল বডির পদত্যাগ, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা, এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার।

সাম্প্রতিক সংঘর্ষে ২২০ জন আহত, যার মধ্যে ২০০ জন শিক্ষার্থী। তিনজনের অবস্থা আশঙ্কাজনক, একজন লাইফ সাপোর্টে।

১৪৪ ধারা ও সেনা টহলের পর ৭ সেপ্টেম্বর থেকে চবিতে ক্লাস-পরীক্ষা স্বাভাবিকভাবে চালু হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers