শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

শিক্ষা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি রাবি ছাত্রশিবিরের

রাবি প্রতিনিধি ৬ জুলাই , ২০২৫, ১৩:৫৬:৪৩

272
  • ছবি : নিউজজি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা। রোববার (৬ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি শুরু করেন তাঁরা।

কর্মসূচী শুরুতে শিবির জানায়, ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৭২টি বৃক্ষরোপণ করবে তারা।

এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সারাদেশে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযানের ধারাবাহিকতায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আজ বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় ৭২টি চারা রোপণ করব।

ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, আমরা ফলজ, ঔষধি গাছগুলো রোপণ করার পরিকল্পনা করেছি। যার মধ্যে জলপাই, সফেদা করমচা, হরতকি, অর্জুন ও আমলকিসহ দেশের বিভিন্ন বিলুপ্ত গাছগুলো নিয়ে আসার চেষ্টা করছি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers