মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ , ২২ শাবান ১৪৪৭

শিক্ষা

গোবিপ্রবি প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীদের দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান

গোবিপ্রবি প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি , ২০২৫, ১৩:২৬:২৩

223
  • ছবি : নিউজজি

গোবিপ্রবি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসনের সময়োচিত হস্তক্ষেপে ম্যানেজমেন্ট স্টাডিস ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ঘটা গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

দুইজন শিক্ষার্থীর ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে কতিপয় শিক্ষার্থী কলহে লিপ্ত হয়। এরপর দুপুরের দিকে এ ঘটনার রেশে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন (প্রক্টরিয়াল বডি, শিক্ষার্থী উপদেষ্টা দপ্তর, বিভাগীয় সভাপতি ও সংশ্লিষ্ট শিক্ষকরা) দিনভর কাজ করে। তাদের নিরলস প্রচেষ্টায় শিক্ষার্থীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন