মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ , ২২ শাবান ১৪৪৭

শিক্ষা

ভালোবাসা দিবসে বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষেধ

বেরোবি প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি , ২০২৫, ১১:২৭:১৭

191
  • ছবি : সংগৃহীত

বেরোবি: ভালোবাসা দিবসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বহিরাগত প্রবেশ নিষেধ করেছেন বেরোবি প্রশাসন। ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান।

গত বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে এক পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টা হতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। উক্ত সময়ে বেরোবির সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো।

ভালোবাসা দিবসে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ বিষয়ে প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, দেশের বৃহত্তর স্বার্থে ভালোবাসা দিবসেও ক্যাম্পাসে বহিরাগত এর প্রবেশ নিষেধ করা হয়েছে। এছাড়া আগামীকাল ঢাবির ‘ক' ইউনিটের পরীক্ষা। তাই সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি বেরোবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন