শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ , ৩ জুমাদাউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

ডাচ্-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর , ২০২৬, ১২:৪০:২৬

198
  • ছবি : নিউজজি

ঢাকা: ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি-এর মধ্যে গত ২ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি কর্পোরেট এজেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালু হচ্ছে।

ডাচ্-বাংলা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহ আলমের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় গ্রাহকগণ মোটর, ভ্রমণ, স্বাস্থ্য, কৃষি ও শস্য বীমা সেবা গ্রহণের সুযোগ পাবেন।

বীমা সেবার সাফল্য শুধু পলিসি বিক্রির ওপর নির্ভর করে না; বরং সময়মতো, স্বচ্ছ ও ন্যায্যভাবে বীমা দাবির অর্থ পরিশোধ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাহকদের জন্য সহজ, কার্যকর ও গ্রাহকবান্ধব বীমা দাবি নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ কৌশলগত অংশীদারিত্ব গ্রাহকদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করবে এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers