রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর , ২০২৬, ১০:৫৫:১১

117
  • ছবি : নিউজজি

ঢাকা: গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, নিরাপদ ব্যাংকিং সেবা এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইডি) মো. ইকবাল মহসীন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এফআইডি) মো. আলী হোসেন ও ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিন জোনপ্রধান আব্দুল নাসের। এ সময় কক্সবাজার শাখাপ্রধান মোহাম্মাদ বোরহান উদ্দিন খান ও টেকনাফ শাখাপ্রধান মোহাম্মাদ সাইফুল্লাহসহ এজেন্ট মালিকবৃন্দ উপস্থি ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers