রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানিমুখি কাপড়ের কন্টেইনার গায়েব

নিউজজি ডেস্ক ৯ সেপ্টেম্বর , ২০২৬, ১৭:০৯:০৫

155
  • ছবি : সংগৃহীত

ঢাকা: চট্টগ্রাম বন্দর থেকে তৈরি পোষাক শিল্পের জন্য আমদানি করা তিন কোটি টাকার কাপড়ের রোলভর্তি কনটেইনার গায়েব হয়েছে। এই ঘটনায় মো. মোর্শেদ আলম এবং মো. সাইদুর রহমান  নামে দুই জেটি সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

বন্দর থানার ওসি জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের কাপড়ভর্তি একটি কনটেইনার চুরির ঘটনায় বন্দর কর্তৃপক্ষ মামলা দিয়েছে। মামলায় জড়িত দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ড চাওয়া হয়েছে। আদালতের অনুমতি পেলে আসামিদের রিমান্ডে এনে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বন্দরের পরিবহণ পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আমদানিকারকের অজ্ঞাতসারে জালিয়াতি করে আমদানিকৃত কাপড়ভর্তি কনটেইনার খালাস করে নিয়ে যাওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। কনটেইনারটি ১১ আগস্ট বন্দর থেকে বের করা হয়। গ্রেফতারকৃত দুজনই চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার প্যারামাউন্ড ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের জেটি সরকার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে কনটেইনার গায়েবের ঘটনায় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এসআরএস সিন্ডিকেটের স্বত্বাধিকারী মো. হাফিজুর রহমান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, ঘটনাটি আগস্ট মাসের হলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় কর্তৃপক্ষ। কিন্তু চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পর ঘটনাটি আর চাপা থাকেনি। গত ১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে কনটেইনার খালাস করে ‘এমভি এমসিসি ডানাং’ নামে একটি জাহাজ। ওই জাহাজে ৪০ ফুট এফসিএল কনটেইনারে (কনটেইনার নং- এমআরএসইউ-৮৬৯২৮২৭) আসে সাভারের কালিয়াকৈরের রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেডের ৬৬৮ বেল ফেব্রিক্স।

আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এসআরএস সিন্ডিকেট পণ্য খালাসের জন্য কাস্টমসে ২২ আগস্ট বিল অব এন্ট্রি দাখিল করে। পরে কাস্টমস ও বন্দরের সব ধরনের রাজস্ব পরিশোধ করে ৩০ আগস্ট বন্দরের সিসিটি ইয়ার্ড থেকে কনটেইনারটি খালাসের জন্য গেলে বন্দর কর্তৃপক্ষ তা ডেলিভারি দিতে ব্যর্থ হয়। ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্তও এটি খুঁজে পাওয়া যায়নি।

সিঅ্যান্ডএফ কর্তৃপক্ষ বলছে, টার্মিনাল ম্যানেজারকে বিষয়টি অবহিত করা হয়। কিন্তু অদ্যাবধি এটি খুঁজে পাওয়া যায়নি।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers