বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

জনাব মো. আরিফুল বারী ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক

নিউজজি ডেস্ক ৫ আগস্ট , ২০২৬, ১৫:০৩:০১

156
  • জনাব মো. আরিফুল বারী ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক

ঢাকা: অভিজ্ঞ ব্যাংকার জনাব মোঃ আরিফুল বারী ব্যাংক এশিয়া পিএলসি-তে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার হিসেবে যোগদান করেছেন।

ব্যাংকিং খাতে ২৫ বছরেরও বেশি সময়ের বহুমাত্রিক ও সমৃদ্ধ অভিজ্ঞতার অধিকারী জনাব বারী টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে একজন দক্ষ ও সফল পেশাজীবী হিসেবে সুপরিচিত।

ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি সিটি ব্যাংক পিএলসি-এর হোলসেল ব্যাংকিং বিভাগে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ও নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেন। এইচএসবিসি বাংলাদেশ-এ যোগদানের মাধ্যমে তিনি পেশাগত জীবন শুরু করেন এবং ব্যাংকিংয়ের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত ও বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জন করেন।

জনাব মো. আরিফুল বারী অর্থনীতিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। এছাড়া দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে তিনি পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers