বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

শুল্ক সুবিধায় বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য কোরিয়ার বাজারে

নিউজজি ডেস্ক ৪ আগস্ট , ২০২৬, ১৩:২৩:০৭

106
  • সংগৃহীত

ঢাকা: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একটি ঐতিহাসিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। একই সঙ্গে কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য ও সেবা বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রেও শুল্কে অগ্রাধিকার দেওয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত যৌথ ঘোষণায় এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে। দক্ষিণ কোরিয়ার বৃহৎ অর্থনীতির কারণে বাংলাদেশে দেশটির বিনিয়োগও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এ চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, পাটসহ বিভিন্ন রফতানি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে আরও সহজে প্রবেশ করতে পারবে। এতে দেশের রফতানি বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে।

মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের রফতানি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দেশের জন্য একটি বড় মাইলফলক। এটি শুধু বাণিজ্য সম্প্রসারণেই নয়, বিদেশি বিনিয়োগ আকর্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার হবে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers