শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

নিউজজি ডেস্ক ২২ জুলাই , ২০২৬, ১৯:৩৮:০৩

110
  • ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

ঢাকা: চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

আজ বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। আরিফ হোসেনের দেয়া তথ্য মতে, গতকাল মঙ্গলবার (২১ জুলাই) প্রবাসী আয় এসেছে সাত কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৯৫৯ কোটি ৪০ লাখ টাকা।

গত বছরের জুলাইয়ের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৫০ শতাংশ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers