শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

শাহজাদপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ২২ জুলাই , ২০২৬, ১৫:৪২:৫২

112
  • শাহজাদপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত

সিরাজগঞ্জ: কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায়, গড়ি আগামীর বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, তালগাছি শাখার উদ্যোগে বুধবার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালগাছি শাখা প্রাঙ্গণে অত্র ব্যাংকের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক গ্রাহকের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআনুল কারিম তিলাওয়াত মাধ্যমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক শাহজাদপুর শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. সুজাউল হক, তালগাছী এজেন্ট ব্যাংকিং এর স্বত্ত্বাধিকারী মো. পারভেজ আক্তার।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ নজরুল ইসলাম,গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আফছার আলি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. রফিকুল ইসলাম,মশিপুর ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, প্রভাষক সিরাজুল ইসলাম, যুগ্নীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবী নেওয়াজ বিএসসি, জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, কাজী মাও. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন!

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers