শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

ব্যাংক এশিয়া কার্ডহোল্ডারদের জন্য নাজিমগড় রিসোর্টে আকর্ষণীয় মূল্য ছাড়

নিউজজি ডেস্ক ২০ জুলাই , ২০২৬, ১৯:৫১:৩১

104
  • ব্যাংক এশিয়া কার্ডহোল্ডারদের জন্য নাজিমগড় রিসোর্টে আকর্ষণীয় মূল্য ছাড়

ঢাকা: কার্ডহোল্ডারদের বিশেষ ডিসকাউন্ট সুবিধা প্রদানের লক্ষ্যে সিলেটের নাজিমগড় রিসোর্ট লিমিটেড-এর সাথে পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। চুক্তির আওতায় ব্যাংক এশিয়ার কার্ডহোল্ডারগণ নাজিমগড় রিসোর্টেরুম ভাড়ায় ৪০% পর্যন্তমূল্য ছাড় পাবেন। অফারটি ১ জুলাই ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কার্ডস, এডিসি ও ইন্টারনেট ব্যাংকিং জনাব জিশান আহাম্মদ এবং নাজিমগড় রিসোর্টের ডিরেক্টর জনাব আবু রুশদ তারেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে  স্বাক্ষর করেন।

এই পার্টনারশীপ ব্যাংক এশিয়ার কার্ডহোল্ডারদের জন ̈ আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন। এটি কার্ডহোল্ডারদের জন্য নাজিমগড় রিসোর্টের প্রিমিয়াম সেবাসমূহ উপভোগের সুযোগ আরও সহজলভ্য করবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers