বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

নিউজজি ডেস্ক ৮ জুলাই , ২০২৬, ১৫:০৩:৫৫

101
  • বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ঢাকা: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন সকল পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহকেরা এখন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শাখা ও উপশাখার মাধ্যমে সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক, আর্থিক মনিটরিং (উত্তরাঞ্চল) মো. মাসুদ পারভেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন সকল পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা কমিউনিটি ব্যাংকের দেশব্যাপী সকল শাখা ও উপশাখার মাধ্যমে নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা পাবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব জনাব মিলিয়া শারমিন, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. ইদ্রিস, বোর্ডের সচিব শারমিন মাহমুদ, পরিচালক (অর্থ) মো. জিয়া উদ্দিন এবং পরিচালক (অর্থ) হিমেল পাল উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া, কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের ইউনিট হেড সুজাত হক, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম কাদির, এফসিএ; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মামুন উর রহমান, ক্যাশ ম্যানেজমেন্ট টিমের তুহিনুল ইসলাম ও নিশিত কান্তি সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজজি/এসডি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers