বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে একলাফে ৫ শতাংশ বাড়ল তেলের দাম

নিউজজি ডেস্ক ৮ জুলাই , ২০২৬, ১৪:২২:২৬

65
  • সংগৃহীত

ঢাকা: হরমুজ প্রণালিতে কয়েক ঘণ্টার মধ্যে পর পর তিন বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এ জন্য ইরানকে দায়ী করে দেশটির ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞার ছাড় প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে অপরিশোধিত তেলের দাম একলাফে ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২৫ জুনের পর এই দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলের শেষ ভাগে লেনদেনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭২ ডলার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৫ ডলার ছাড়িয়ে গেছে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে কার্যকর থাকা সমঝোতা স্মারকটি (এমওইউ) সম্পূর্ণভাবে ‘কর্মসম্পাদন-ভিত্তিক’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন বারবার এটি নিশ্চিত করেছেন যে, ইরান কেবল তখনই এই চুক্তির সুফল পাবে, যদি তারা ভালো আচরণ প্রদর্শন করে। হরমুজ প্রণালিতে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ছিল।

এদিকে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের (অর্থ মন্ত্রণালয়) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেহরানের ওপর থেকে তেল বিক্রির যে বিশেষ ছাড়পত্র বা লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে, তা অবিলম্বে কার্যকর হবে। এই ছাত্রপত্রের মাধ্যমে আগামী ২১ আগস্ট পর্যন্ত তেল বিক্রির অনুমতি দিয়েছিল ইরান।

ট্রেজারি ডিপার্টমেন্টের ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ১৭ জুলাইয়ের মধ্যে ইরানি তেলের যে কোনো ধরনের উৎপাদন, সরবরাহ কিংবা বিক্রি অবশ্যই সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। অন্যথায় কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে সংশ্লিষ্টদের।

একজন মার্কিন কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মঙ্গলবার দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং অন্তত একটি ড্রোন দিয়ে তৃতীয় একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের ছোড়া আরও কয়েকটি ড্রোনও ভূপাতিত করেছে বলে ওই কর্মকর্তা জানান। সূত্র: এনবিসি নিউজ।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers