বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় বাড়ল ডলারের দাম

নিউজজি ডেস্ক ৮ জুলাই , ২০২৬, ১৪:১৯:১৯

65
  • সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নতুন করে ইরানে হামলার পর বিশ্বজুড়ে আর্থিক বাজারে ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব আবারও দেখা দিয়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের প্রতি আগ্রহ বাড়ায় সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে মার্কিন মুদ্রা। একই সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে।

এশিয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার পর থেকেই ডলারের শক্তিশালী অবস্থান লক্ষ্য করা যায়। ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের মূল্য পরিমাপক সূচক বেড়ে ১০১ দশমিক ১৮ পয়েন্টে পৌঁছেছে, যা গত ২ জুলাইয়ের পর সর্বোচ্চ। খবর রয়টার্স।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে মার্কিন ডলারের দিকে ঝুঁকছেন। একই কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দর দশমিক ১ শতাংশ বেড়ে ১৬২ দশমিক ২৮ ইয়েনে পৌঁছেছে।

একই সময়ে ইউরোর দাম দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ দশমিক ১৪০৫ মার্কিন ডলারে। ব্রিটিশ পাউন্ডও একই হারে কমে লেনদেন হচ্ছে ১ দশমিক ৩৩৫৩ মার্কিন ডলারে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার অবশ্য স্থিতিশীল রয়েছে। এ সময় এক অস্ট্রেলিয়ান ডলারের মূল্য ছিল ০.৬৯২৬ মার্কিন ডলার।

ক্রিপ্টোকারেন্সির বাজারেও কিছুটা চাপ লক্ষ্য করা গেছে। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা বিটকয়েন দশমিক ২ শতাংশ কমে ৬৩ হাজার ৫১৮ দশমিক ৩৫ ডলারে নেমে এসেছে। আর দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথার দশমিক ৫ শতাংশ কমে লেনদেন হচ্ছে ১ হাজার ৭৭৪ দশমিক ৪৫ ডলারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদি আরও অস্থিতিশীল হয়, তাহলে আগামী কয়েক দিনে বৈশ্বিক মুদ্রাবাজার, জ্বালানি বাজার এবং ঝুঁকিপূর্ণ সম্পদে আরও বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers