বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের দর নিম্নমুখী

নিউজজি ডেস্ক ৭ জুলাই , ২০২৬, ১৮:০১:৪৭

90
  • সংগৃহীত

ঢাকা: মার্কিন ডলারের মূল্য শক্তিশালী হওয়া এবং ট্রেজারি বন্ডের মুনাফা বাড়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও নিম্নমুখী হয়েছে। একই সময়ে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) জুন মাসের বৈঠকের কার্যবিবরণীর দিকে, যা শিগগিরই প্রকাশিত হওয়ার কথা।

বিশ্লেষকদের মতে, ওই কার্যবিবরণী থেকে সুদের হার এবং ভবিষ্যৎ মুদ্রানীতি নিয়ে ফেডের সম্ভাব্য অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলতে পারে। এ কারণেই বাজারে সতর্ক অবস্থান নিয়েছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১২৭ দশমিক ৫৯ ডলারে। অন্যদিকে আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, ডলারের মূল্য ও ট্রেজারি বন্ডের ফলন বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন নিরাপদ বিনিয়োগের চাহিদা সাধারণত কমে যায়। আর এই কারণেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে এই নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers