মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

ফরাজী হাসপাতালের সাথে জনতা ব্যাংকের করপোরেট চুক্তি

নিউজজি ডেস্ক ১৬ জুন , ২০২৬, ২০:৪২:৩০

187
  • ফরাজী হাসপাতালের সাথে জনতা ব্যাংকের করপোরেট চুক্তি

ঢাকা: ১৫ জুন সোমবার ফরাজী হাসপাতাল লিমিটেডের সাথে জনতা ব্যাংক পিএলসি’র মেডিক্যাল সার্ভিস বিষয়ক একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় জনতা ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এবং ব্যাংকের কার্ডধারী ও সাধারণ গ্রাহকবৃন্দ ফরাজী হাসপাতালের প্যাথলজিক্যাল পরীক্ষাসহ বিভিন্ন ধরনের সেবাগ্রহণে বিশেষ ছাড় পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিন ও মোহাম্মদ আনিস এবং ফরাজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোক্তার হোসেন, মো. মোজাম্মেল হক, ওসমান গণি প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers