বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

আরও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নিউজজি ডেস্ক ৪ জুন , ২০২৬, ১০:৪৯:১৪

150
  • সংগৃহীত

ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার। বুধবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানান, ৩ জুন পর্যন্ত মোট রিজার্ভ ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন ডলার।

এর আগে গত সোমবার (১ জুন) পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যা ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

এদিকে সদ্য বিদায়ী মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। একক মাস হিসেবে যা দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত মোট ১১ মাসে দেশে মোট ৩ হাজার ২৭৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers