বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ , ৭ জুমাদাউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

পুনঃনির্ধারিত ভাড়ায় বাড়ছে ১ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মেয়াদ

নিউজজি ডেস্ক ৩০ নভেম্বর , ২০২৫, ১৯:১৯:২৪

432
  • পুনঃনির্ধারিত ভাড়ায় বাড়ছে ১ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মেয়াদ

ঢাকা: ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ শীর্ষক প্রকল্পের বিপরীতে ইস্যুকৃত ৮,০০০ কোটি টাকার ৫ বছর মেয়াদি ১ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মেয়াদপূর্তি হবে ২৯ ডিসেম্বর, ২০২৫ তারিখ।

সুকুক ইস্যু ও ব্যবস্থাপনার নিমিত্ত ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীনে গঠিত শরীয়াহ এডভাইজরি কমিটির সুপারিশ এবং সরকারের ক্যাশ এন্ড ডেট ম্যানেজমেন্ট কমিটি (সিডিএমসি) এর সিদ্ধান্তক্রমে সুকুক ধারকদের স্বার্থ সংরক্ষণ ও শরীয়াহ্ নীতিমালা পরিপালন করে সুকুকটির মেয়াদ আরো ০৫ (পাঁচ) বছর বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বর্ধিত মেয়াদে ২৯ ডিসেম্বর, ২০৩০ তারিখে আলোচ্য সুকুকটির মেয়াদপূর্তি হবে। এ লক্ষ্যে ৩০/১১/২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শরীয়াহ্ এডভাইজরি কমিটির সভায় সুকুকের বর্ধিত মেয়াদের জন্য প্রস্তুতকৃত আনুষঙ্গিক দলিলাদি অনুমোদিত হয়। উল্লেখ্য, বর্ধিত মেয়াদে ইজারাকৃত সুকুক সম্পদ ব্যবহারের বিপরীতে সরকার/অরিজিনেটর মোট ৩,৮০৪.০০ কোটি টাকা (হিসাবায়নের ভিত্তিতে বার্ষিক ৯.৫১%, যা বর্তমানে ৪.৬৯%) বিনিয়োগকারীদের ষান্মাসিক ভিত্তিতে সমানুপাতিক হারে ভাড়া প্রদান করবে।

সুকুকে বিনিয়োগকারীগণ বর্ধিত মেয়াদে আলোচ্য সুকুক ধারণ করতে পারবেন। তবে কোন বিনিয়োগকারী বিনিয়োগ অব্যাহত না রাখতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিজ নিজ ব্যাংকের মাধ্যমে স্পেশাল পারপাস ভেহিকল (ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আওতাধীন ইসলামিক সিকিউরিটিজ সেকশন) বরাবর আবেদন দাখিলপূর্বক ২৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে নগদায়ন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত পদ্ধতি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে।

নিউজজি/নাসি  

https://www.newsg24.com/uploadFile/advertise/555.jpg

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers