শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

ছয় মাসে বিটকয়েনের মূল্য সর্বনিম্ন

নিউজজি ডেস্ক ১৫ নভেম্বর , ২০২৫, ১৭:১১:৪৬

211
  • ছবি: সংগ্রহীত

ঢাকা: বিশ্ববাজারে ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি অনীহা বাড়ায় বিটকয়েনের দাম ছয় মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। ফেডারেল রিজার্ভ ডিসেম্বরেই সুদের হার কমাবে—এমন প্রত্যাশা ভেঙে যাওয়ায় শুক্রবার (১৪ নভেম্বর) বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সম্পদ বিক্রি আরও তীব্র হয়। খবর রয়টার্স।

সপ্তাহের শেষে মার্কিন শেয়াবাজারে বিক্রি কিছুটা কমলেও সার্বিক বাজার ছিল অস্থির। দীর্ঘ ৪৩ দিনের সরকারি শাটডাউন শেষ হওয়ায় আগামী সপ্তাহে প্রকাশ হতে যাওয়া গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকগুলো সামনে রেখে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে যান।

মনেক্স ইউএসএর ট্রেডিং পরিচালক জুয়ান পেরেজ বলেন, ইক্যুইটি বাজার ভালো চললে বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সি বাজারও শক্তি পায়। এখনো বিটকয়েন ‘নিরাপদ আশ্রয়’ সম্পদ হয়ে ওঠেনি। ঝুঁকি নেওয়ার আগ্রহ কমলেই তার প্রভাব ক্রিপ্টো বাজারে পড়ে।

সাম্প্রতিক দিনে ফেডের সম্ভাব্য সুদ কমানোর প্রত্যাশা দ্রুত কমে আসায় ঝুঁকিপূর্ণ সম্পদে চাপ বেড়েছে। ফেডের নীতি নির্ধারণী কমিটির ভোটিং সদস্য, কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ্রি শমিড শুক্রবার জানান, মুদ্রাস্ফীতি ‘অতিরিক্ত উত্তপ্ত’ অবস্থায় আছে এবং শুধু শুল্ক নয়, এর বিস্তৃতি আরও বড় ফলে তিনি দ্রুত সুদ কমানোর পক্ষপাতী নন।

এখন বাজার ডিসেম্বর মাসে সুদ কমানোর সম্ভাবনা মাত্র ৪০ শতাংশ ধরে নিচ্ছে যা এই মাসের শুরুতে ছিল ৯০ শতাংশ এবং চলতি সপ্তাহের শুরুতে ছিল ৬০ শতাংশের ওপরে।

শুক্রবার দুপুরে বিটকয়েন ২.৩ শতাংশ কমে দাঁড়ায় ৯৬ হাজার ৫৬৪ ডলারে। এর আগে এটি নেমেছিল ৯৫ হাজার ৮৮৫ ডলারে যা মে মাসের ৭ তারিখের পর সর্বনিম্ন। ইথারও দিনের শুরুতে ১০ দিনের সর্বনিম্ন স্পর্শ করলেও পরে ৩ হাজার ১৭৫ ডলারের কাছাকাছি স্থিতিশীল ছিল।

রোজেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা ডেভ রোজেনবার্গ বলেন, বিটকয়েন এখন আনুষ্ঠানিক বেয়ার মার্কেটে মাত্র এক মাসের সামান্য বেশি সময়ে এর দর পড়েছে ২০ শাতংশ। তিনি জানান, শুধু বৃহস্পতিবারেই ইটিএফ থেকে ৮৭০ মিলিয়ন ডলার সমপরিমাণ রিডেম্পশন হয়েছে।

৭ অক্টোবর বাজার সর্বোচ্চে পৌঁছানোর পর থেকে ক্রিপ্টো মার্কেট থেকে উধাও হয়ে গেছে ১ ট্রিলিয়ন ডলারের বেশি, যা মোট বাজারমূল্যের প্রায় ২৪ শতাংশ।

ক্রিপ্টো গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, দীর্ঘমেয়াদি বিটকয়েন ধারকেরা ব্যাপক হারে লাভ তুলে নিচ্ছেন। ক্রিপ্টোকোয়ান্টের হিসেবে গত ৩০ দিনে এসব বিনিয়োগকারী ৮১৫ হাজার বিটকয়েন বিক্রি করেছেন যা জানুয়ারি ২০২৪-এর পর সর্বোচ্চ।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন