বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

সুরক্ষা স্কিমে জমার হার বাড়ল

নিউজজি ডেস্ক ৭ অক্টোবর , ২০২৫, ১২:২৭:০৯

213
  • ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় পেনশন স্কিমে ২০২৪–২৫ অর্থবছরে জমাকৃত অর্থের ওপর মোট মুনাফা হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩ টাকা, যেখানে সর্বোচ্চ মুনাফার হার ছিল ১১ দশমিক ৬১ শতাংশ। একই সঙ্গে ‘সুরক্ষা স্কিমে’ মাসিক জমার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা নির্ধারণ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ। 

সোমবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় অর্থ বিভাগের সচিব, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খানসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সুরক্ষা স্কিম’ মূলত আত্মকর্মসংস্থান ক্যাটাগরির নাগরিকদের জন্য চালু করা হয়েছে, যেখানে নিম্ন আয়ের পাশাপাশি অনেক উচ্চ আয়ের মানুষও অংশ নিচ্ছেন। উচ্চ আয়ের অংশগ্রহণকারীদের আরও বেশি আকৃষ্ট করতেই চাঁদার সর্বোচ্চ হার বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

এদিকে আউটসোর্সিং সেবাকর্মীদের পেনশন স্কিমে সম্পৃক্ত করতে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। আউটসোর্সিং সেবাকর্মীরা প্রগতি স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। প্রগতি স্কিমের সর্বনিম্ন মাসিক চাঁদার হার ১ হাজার টাকা হলেও আউটসোর্সিং সেবাকর্মীদের জন্য তা সহনীয় করার লক্ষ্যে তা আরও কমানো হয়েছে। শুধু আউটসোর্সিং সেবাকর্মীদের জন্য প্রগতি স্কিমে সর্বনিম্ন মাসিক চাঁদার হার কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সামর্থ্য থাকলে ১ হাজার টাকা চাঁদা দেওয়ারও সুযোগ রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, সভায় ২০২৪-২৫ অর্থবছরের মুনাফা ঘোষণা করা হয়েছে। গত ৩০ পর্যন্ত সর্বমোট ৩ লাখ ৭৩ হাজার ৯৮৭ জন চাঁদাদাতার মাসিক চাঁদা এবং ২০২৩-২৪ অর্থ বছরের প্রারম্ভিক স্থিতিসহ মোট জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৪ টাকা। জমাকৃত অর্থের ২০২৪-২৫ অর্থ বছরের মুনাফার পরিমাণ ১৬ কোটি ২৩ লাখ ৪ হাজার ২৩ টাকা।

পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হওয়ায় বিনিয়োগ সময়কালের ভিত্তিতে হিস্যা অনুযায়ী প্রাপ্য বিনিয়োগ মুনাফা বিনিয়োগকারীদের পেনশন হিসেবে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চাঁদাদাতারা তাদের পেনশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রাপ্ত মুনাফার পরিমাণ দেখতে পারবেন। ২০২৪-২৫ অর্থ বছরে সর্বোচ্চ মুনাফা প্রাপ্তির হার ১১ দশমিক ৬১ শতাংশ।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers