বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

সনি-র‍্যাংগস ফ্লাগশীপ স্টোর এখন ঢাকা সেনানিবাস CSD -তে

নিউজজি ডেস্ক ৩১ জুলাই , ২০২৫, ১৯:৫৫:৪৩

388
  • সনি-র‍্যাংগস ফ্লাগশীপ স্টোর এখন ঢাকা সেনানিবাস CSD -তে

সনি-র‍্যাংগস নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, ঢাকা সেনানিবাস এর CSD টাওয়ারে সনি-র‍্যাংগস CSD ফ্ল্যাগশীপ স্টোর এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করল।

সিএসডি বাংলাদেশ এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, বিগ্রেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি এবং র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব একরাম হোসেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে যৌথভাবে সনি-র‍্যাংগস CSD ফ্ল্যাগশীপ স্টোর উদ্বোধন করেন। এসময় সিএসডি বাংলাদেশ এবং সনি-র‍্যাংগস এর বিভিন্ন বিভাগীয় উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এখানে পাওয়া যাবে সনির আধুনিক প্রযুক্তির Sony BRAVIA OLED, 4K Google TV; Sony লেটেস্ট সিরিজের সব হোম অডিও ও ভিডিও সিস্টেম। থাকছে অফিসিয়াল LG 4K UHD, NanoCell TV; AI Inverter রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; NeoChef মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে Whirlpool, Electrolux, Kelvinator, Rangs, Kenstar সহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে CSD ফ্ল্যাগশীপ স্টোরে। এখানে এক্সপেরিয়েন্স জোন থেকে ক্রেতা সনি টিভি, হেডফোন ও হোম অডিও ভিডিও পণ্য এক্সপেরিয়েন্স করতে পারবেন। উদ্বোধন উপলক্ষ্যে থাকবে ৭দিনের আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরও অনেক চমক। তাছাড়া, CSD রেজিস্টার্ড গ্রাহকদের জন্য থাকবে অতিরিক্ত ছাড়।

গত ৪০ বছর ধরে র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers