মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

সবশেষ সমন্বয় করা দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ

নিউজজি ডেস্ক ৩১ জুলাই , ২০২৫, ১৬:১৪:৩৯

185
  • সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা ২ দফায় বাড়ানোর পর গত ২৪ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। ওইদিন স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সবশেষ সমন্বয় করা এই দামেই দেশের বাজারে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

এর আগে টানা ২ দফায় মোট ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এরমধ্যে গত ২২ জুলাই ভরিতে ১ হাজার ৫০ টাকা ও ২৩ জুলাই ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

এ নিয়ে চলতি বছর মোট ৪৫ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ২৯ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৫ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers