শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

আজ দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

নিউজজি ডেস্ক ৬ জুলাই , ২০২৫, ১২:১১:৩৪

194
  • সংগৃহীত

ঢাকা: দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। রোববার (৬ জুলাই) সিদ্ধান্ত অনুযায়ী সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। সমন্বয়কৃত দাম অনুযায়ী বিক্রি হচ্ছে রুপাও।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত মঙ্গলবার (১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ১ হাজার ৮৯০ টাকা বাড়ানো হয়।

নতুন দর অনুযায়ী:

২২ ক্যারেট স্বর্ণ: ১,৭২,১২৬ টাকা (প্রতি ভরি)

২১ ক্যারেট স্বর্ণ: ১,৬৪,২৯৯ টাকা (প্রতি ভরি)

১৮ ক্যারেট স্বর্ণ: ১,৪০,৮৩১ টাকা (প্রতি ভরি)

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,১৬,৪৮৮ টাকা (প্রতি ভরি)

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে ২৮ জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ২৯ জুন থেকে।

এ নিয়ে চলতি বছর মোট ৪১ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৭ বার, আর কমেছে মাত্র ১৪ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দর আগের মতোই রয়েছে। বর্তমানে বাজারে:

২২ ক্যারেট রুপা: ২,৮১১ টাকা (প্রতি ভরি)

২১ ক্যারেট রুপা: ২,৬৮৩ টাকা (প্রতি ভরি)

১৮ ক্যারেট রুপা: ২,২৯৮ টাকা (প্রতি ভরি)

সনাতন পদ্ধতির রুপা: ১,৭২৬ টাকা (প্রতি ভরি)

নিউজজি/পিএম

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers