শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ , ১৭ রমজান ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

তুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি

নিউজজি ডেস্ক ৫ জুলাই , ২০২৫, ১৭:৪০:৪৩

197
  • সংগৃহীত

ঢাকা: বাংদেশের টেক্সটাইল মিল মালিকেরা তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপের সিদ্ধান্ত সোমবারের (৭ জুলাই) মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিল্প খাত ধ্বংসের মুখে পড়বে

শনিবার (৫ জুলাই) গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সোমবারের মধ্যে যদি এই ট্যাক্স প্রত্যাহার না হয়, তাহলে সরকার যে রাজস্ব আদায়ের টার্গেট নিয়েছে তার ফল হিতে বিপরীত হবে। ইতিমধ্যে বন্দরে থেকে কেউ তুলা খালাস করছে না।’

তিনি বলেন, সরকার এ ট্যাক্স সমন্বয়যোগ্য বললেও বাস্তবে ফেরত পাওয়ার নজির নেই। এতে মিল মালিকদের ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা বাড়বে। মামুন জানান, বর্তমানে করপোরেট করহার ২৭ দশমিক ৫ শতাংশ। নতুন এআইটি কার্যকর হলে মোট করহার প্রায় ৫৯ শতাংশে পৌঁছাবে।

সংগঠনের অন্য ভাইস প্রেসিডেন্ট সালেউদ্দিন জামান খান বলেন, ‘পরিকল্পিতভাবে দেশের টেক্সটাইল খাত ধ্বংসের চেষ্টা চলছে।’

বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল জানান, পরিস্থিতি এতটাই খারাপ যে, দেশীয় সুতা না কিনে তাকে ভারত থেকে সুতা আমদানি করতে হচ্ছে। তিনি অবিলম্বে নতুন ট্যাক্স ও ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে নিটওয়্যার, টেরিটাওয়েল ও লিনেন উৎপাদনকারীদের সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন