শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

গ্রাহকের কাছে ছয়টি ‘সিলায়ন ৬’ হস্তান্তর করলো বিওয়াইডি বাংলাদেশ

নিউজজি ডেস্ক  ২০ এপ্রিল , ২০২৫, ১৭:৩৮:৪৬

226
  • সংগৃহীত

ঢাকা: সিলায়ন ৬ গাড়ি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করেছে বিওয়াইডি বাংলাদেশ। রোববার (২০ এপ্রিল) অনুষ্ঠিত এ হস্তান্তর অনুষ্ঠানে যেখানে ৬ জন গ্রাহকের হাতে তুলে দেওয়া হয় নতুন বিওয়াইডি সিলায়ন সিক্স। অনুষ্ঠানটি একটি উষ্ণ ও উৎসবমুখর পরিবেশে বিওয়াইডি বাংলাদেশ সার্ভিস সেন্টারে আয়োজিত হয়।

গ্রাহক এবং তাদের পরিবারের সদস্যদের স্বাগত জানানো হয় বিওয়াইডি বাংলাদেশ শোরুমে, যেখানে বিওয়াইডি সিলায়ন সিক্স এর একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন হয়, যেখানে গাড়ির ফিচার ও পারফরম্যান্স তুলে ধরা হয়। এরপর সার্ভিস সেন্টারে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি প্রদান করা হয় নতুন মালিকদের হাতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং বিওয়াইডি এর সাউথ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ভাইস প্রেসিডেন্ট ঝ্যাং জি। তাঁরা নতুন গ্রাহকদের অভিনন্দন জানান এবং বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন খাতে বিওয়াইডি এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিওয়াইডি সিলায়ন সিক্স ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাজারে আসে। ১০০০++ কিমি রেঞ্জ এর মাধ্যমে প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। বাজারে আসার পর থেকে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং বাংলাদেশের পিএইচইভি ক্রেতাদের প্রথম পছন্দে পরিণত হয়েছে।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers