সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

শিল্প-সংস্কৃতি

তিন যুগ পূর্তি উদযাপন করলো সংশপ্তক

নিউজজি ডেস্ক ১৫ মে, ২০২৬, ১২:৩১:৫৫

186
  • সংগৃহীত

ঢাকা: শিশুদের আনন্দঘন উপস্থিতি ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো শিশু-কিশোর সংগঠন ‘সংশপ্তক’-এর তিন যুগ পূর্তি উৎসব।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে একক ও দলীয় গান, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে সংগঠনটির ক্ষুদে ও তরুণ শিল্পীরা। পুরো মিলনায়তনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও লুনা পলিমার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক এএসএম কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমটেক ডেভেলপার এন্ড বিল্ডারসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবিএম সোহেল রশীদ এবং সংগঠনের উপদেষ্টা ও শান্তিনগর ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক টিটু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিন যুগ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম কাঞ্চন, সংগঠনের সভাপতি মোসলেম উদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক ইমরান রাজন। বক্তারা সংগঠনটির দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশে সংশপ্তকের ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন ফেরদৌস আরা বন্যা ও কারার মৌমিতা। পুরো আয়োজনটি শিশু-কিশোরদের প্রাণচাঞ্চল্য, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers