শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ , ৩ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার প্রতিনিধি ৫ নভেম্বর, ২০২৬, ১৫:০৪:২৫

134
  • পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের  পৃথক অভিযান চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত দুইজনসহ চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭), মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া (সরকারি আশ্রয়কেন্দ্র) এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫), কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে তুফায়েল আহমদ (৩০) এবং রাজনগর উপজেলার দক্ষিণ খলাগাঁও গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে লাকী মিয়া প্রকাশ মুন্না (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকায় নিজ বাড়ির সামনে থেকে চন্দন কুর্মী নামে এক ব্যক্তির হিরো গ্ল্যামার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আল আমিন অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর এলাকা থেকে নান্নু মিয়া ও ইকবাল আহমদকে গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

অপরদিকে, কুলাউড়া রেলওয়ে স্টেশনের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দায়ের করা কুলাউড়া থানার মামলা নং-২৯, তারিখ ২৪/১০/২০২৬ খ্রি., ধারা-৩৭৯ পেনাল কোডের তদন্তে অভিযান চালিয়ে তুফায়েল আহমদ ও লাকী মিয়া প্রকাশ মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে মাসুদ আহমদের নির্দেশে তুহিনের নেতৃত্বে কয়েকজন আহত লিটনকে রাত আনুমানিক ২টার দিকে তাঁর বাসায় ফিরিয়ে নিয়ে আসে এবং তাঁকে অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে চারটি গুলিসহ একটি রিভলবার বাসার সোফার নিচে লুকিয়ে রাখে। পরে তাঁরাই পুলিশকে খবর দেয়।

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় তুহিন আহমদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানায় অস্ত্র আইন, ১৮৭৮ এবং অপহরণের অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ৫(১১)২০২৬ ও ৬(১১)২০২৬। আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers