শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ , ৩ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

ঢামেক হাসপাতাল আকস্মিক পরিদর্শনে দুদক চেয়ারম্যান

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর, ২০২৬, ১৪:৫১:৫৫

92
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতি ও সেবার মানে অব্যবস্থাপনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকস্মিক পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দুদক উপ-পরিচালকের ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক চেয়ারম্যান ২ জন কমিশনার, কমিশনের সচিব, বিশেষ অনুবিভাগ, গোয়েন্দা এবং এনফোর্সমেন্ট ইউনিটের কর্মকর্তাদের নিয়ে জরুরি স্বাস্থ্যসেবা পরিদর্শনে যান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি এই হাসপাতালে ওষুধ সরবরাহ, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা, দালাল চক্রের দৌরাত্ম্য, জরুরি বিভাগে সেবা প্রদানে দীর্ঘসূত্রিতা এবং চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ আসছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে আজ দুদক প্রধান নিজেই একটি বিশেষ টিম নিয়ে ডিএমসি হাসপাতালে উপস্থিত হন।

পরিদর্শনের সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনদের কাছে সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে সরাসরি খোঁজ নেয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম.আসাদুজ্জামান এর নেতৃত্বে কমিশন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা পরিদর্শন করেন। আজ দুপুরে অভিযোগের বিষয়ে কমিশনের চেয়ারম্যান, কমিশনার ড. জাহাঙ্গাীর হোসেন, ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, সচিব মো. সাইদুর রহমান খান, ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

নিউজজি/এমএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers