শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর, ২০২৬, ১৩:৩২:৪৮

85
  • রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- পোস্তগোলার ভাঙারি দোকনের কর্মচারী আরিফুর রহমান ও ফালু। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ফালু এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান আরিফুর।

মৃত আরিফুরের বাড়ি পাবনার বেড়া উপজেলার বেদবাড়িয়া গ্রামে। তার বাবার নাম আউয়াল মোল্লা। থাকতেন ডেমরা কোনাপাড়া এলাকায়। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। তবে ফালুর বিস্তারিত জানা যায়নি।

আরিফুরকে হাসপাতালে নিয়ে আসা চা দোকানদার আবুল হাসান জানায়, সকালে বিমানবন্দর এলাকার জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি প্রাইভেটকারের। এরপর মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের সাথে গিয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ এসে মোটরসাইকেলটির চালক মুমূর্ষু আরিফুর নামে ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দেন।

পোস্তগোলার আরেক ভাঙাড়ি ব্যবসায়ী ফজলে রাব্বি বলেন, মিতু এন্টারপ্রাইজ নামে তার দোকানেই কাজ করতেন আরিফুর। এবং ফালু পাশের ভাঙ্গারি দোকানের কর্মচারী। সকালে আরিফুর ও পাশের দোকানদারের কর্মচারী ফালু ২ জন মিলে গাজীপুরের টঙ্গী যাচ্ছিলেন পুরাতন মালামাল দেখে কেনার উদ্দেশ্যে। এরপর ফোনে তাদের দুর্ঘটনার খবর শুনতে পান তিনি।

এদিকে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে একজন ঘটনাস্থলে আরেকজন হাসপাতালে মারা যায়। কাভার্ডভ্যানের চালকও কিছুটা আহত হয়েছে। কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে আছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers