শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার অঙ্গীকার

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর, ২০২৬, ১৩:২৬:১৯

89
  • বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার অঙ্গীকার

ঢাকা: চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সম্মানে প্রাতরাশ সভার আয়োজন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সভার আয়োজন করা হয়। লিউ হাইশিং ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন উভয় পক্ষ। চলতি বছরের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের ফলাফল নিয়েও সন্তোষ প্রকাশ করেন তারা।

এ সময় বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত লিউ হাইশিংয়ের বাবা লিউ শুকিংয়ের অবদানের কথা স্মরণ করেন তিনি। বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে তার বাবার ভূমিকার কথাও উল্লেখ করেন।

চীনের পররাষ্ট্রনীতিতে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে লিউ হাইশিং আশ্বস্ত করেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তার দপ্তর কাজ করে যাবে।

উভয় পক্ষ ‘নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’-এর আওতায় দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া রাজনৈতিক ও দলীয় পর্যায়ে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

সাক্ষাৎকালে মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে চীনের অব্যাহত সমর্থন কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নিউজজি/ এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers