রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

১০ মামলার আসামি জাহাঙ্গীরসহ চারজনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ৪ নভেম্বর, ২০২৬, ২০:২৯:৪৬

123
  • ১০ মামলার আসামি জাহাঙ্গীরসহ চারজনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—লালুকা গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), মোহন (২৬), মিরাজুল ইসলাম (৩৫) এবং সারিয়াকান্দির এবাদত হাসান রাকিব (২০)। এর মধ্যে জাহাঙ্গীরকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চুরির তিনটি ও মাদকসংক্রান্ত সাতটিসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

অন্যদিকে মোহন ও এবাদতকে এক মাস ১৫ দিন করে এবং মিরাজুলকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers