রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে মাদকসহ যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি ৪ নভেম্বর, ২০২৬, ১৯:৩৬:০৩

143
  • শ্রীমঙ্গলে ডিবির অভিযানে মাদকসহ যুবক আটক

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মাদকসহ শিপন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতের হেফাজত থেকে ১০৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৯ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাতে  দিবাগত রাত (৪ নভেম্বর) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন ডিবি সদস্যরা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় শর্মার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ছাত্রাবট গ্রামের একটি বসতঘরে অভিযান পরিচালনা করে । পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে শিপন মিয়াকে আটক করা হয়।

এ সময় তার দেহ ও বসতঘর তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫৮ পিস এবং বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৫০ পিসসহ ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে আটকে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers