রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

কাশিয়ানী জিসি পাইলট মাঠে সরাসরি দেখা যাবে প্রধানমন্ত্রীর উদ্বোধন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি ৪ নভেম্বর, ২০২৬, ১৮:২১:২৫

230
  • কাশিয়ানী জিসি পাইলট মাঠে সরাসরি দেখা যাবে প্রধানমন্ত্রীর উদ্বোধন

গোপালগঞ্জ: শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের সবচেয়ে বড় আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল।

আগামী ০৫ নভেম্বর ২০২৬, বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারাদেশে একযোগে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সরাসরি সম্প্রচার করা হবে। একই সাথে সেখানে কাশিয়ানী উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

জানা গেছে, দেশের ৬৪টি জেলায় ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ১০টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উক্ত সরাসরি সম্প্রচার ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. সেলিমুজ্জামান মোল্যা।

আয়োজক কমিটি অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে জিসি পাইলট মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers