রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

আরচেস কর্তৃক শিক্ষা বৃত্তি পেলো অদম্য মেধাবী শিক্ষার্থীরা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৪ নভেম্বর, ২০২৬, ১৬:১৯:২০

257
  • আরচেস কর্তৃক শিক্ষা বৃত্তি পেলো অদম্য মেধাবী শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে আরচেস কর্তৃক call for humanity  শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থীদেরকে ২য় দফায়  শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান -২০২৬  অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর   উপজেলার একমাত্র বেসরকারি সামাজিক  সংগঠন আরচেসের আয়োজনে আলমপুর  চৌরাস্তা  অত্র প্রতিষ্ঠানের আঞ্চলিক  কার্যালয়  হল রুমে  অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা,  গাছের চারা বিতরণ, বৃক্ষ রোপণ, চিত্র অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  হয়েছে। এতে সভাপতি  হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশন ফর রিনোভেশন অফ কমিউনিটি হেল্থ এডুকেশন সার্ভিসেস (আরচেস)  এর নির্বাহী পরিচালক বিশিষ্ট মানবাধিকার কর্মী  আবিদা সুলতানা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও   অতিরিক্ত জেলা প্রশাসক  মোহাম্মদ শাহাদাত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুরের সহকারী কমিশনার ( ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।

এ সময়  প্রধান অতিথি, “শিক্ষার্থীদের দক্ষতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।”

অনুষ্ঠানের সমন্বয়ক আরচেস কাজিপুর এর অডিট অফিসার  জনস্বাস্থ্য ও পুষ্টিবিদ  আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রজিব ইসলাম ও লাবণ্য আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন    আরচেস কাজিপুর এর জোনাল ম্যানেজার মো. রবিউল আউয়াল তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাবৃন্দ এবং শিক্ষাথীদের অবিভাবক।পরে অতিথি বৃন্দ এইচএসসি ২য় বর্ষের  ২৫ জন শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেন। সাথে প্রতি শিক্ষার্থী এবং অভিভাবক কে গাছের চারা তুলে দেন এবং অত্র  কার্যালয় চত্বরে বৃক্ষ রোপণ করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers