রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

কাঁঠালিয়ায় হত্যা মামলার আসামি ঝুলন্ত মরদেহ উদ্ধার

​ঝালকাঠি প্রতিনিধি ১৭ অক্টোবর, ২০২৬, ১৭:৪৫:৩৩

128
  • কাঁঠালিয়ায় হত্যা মামলার আসামি ঝুলন্ত মরদেহ উদ্ধার

​ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলায় আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যা মামলার আসামি নুরুল ইসলাম হাওলাদার নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ মহিষকান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুল ইসলাম হাওলাদার দক্ষিণ মহিষকান্দি গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৩-৪ বছর আগে আপন ছোট ভাই বেল্লাল হাওলাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে নুরুল ইসলামের বিরুদ্ধে। ওই ঘটনায় নিহতদের বোন ফিরোজা বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় প্রায় ২ বছর কারাভোগের পর এক বছর আগে জামিনে মুক্তি পেয়েছিলেন নুরুল ইসলাম।

​স্বজনরা জানায়, শুক্রবার মামলার বাদী ও নিহতের বোন ফিরোজা বেগম জমি বিক্রি করার উদ্দেশ্যে নুরুল ইসলামের বাড়িতে আসেন। এ সময় নুরুল ইসলাম মামলাটি তুলে নেয়ার অনুরোধ জানালে দুই ভাই বোনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

​আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময় বসতবাড়ির দক্ষিণ পাশে এক প্রতিবেশীর আমগাছের ডালের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন নুরুল ইসলাম। পরে স্থানীয় বাসিন্দারা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

​নিহতের ছেলে অটোচালক সাকিব হাওলাদার ও স্ত্রী পাখি বেগম জানান, দীর্ঘদিনের মামলা-মোকদ্দমা এবং পারিবারিক চরম মানসিক চাপের কারণে হয়তো নুরুল ইসলাম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

​কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers