রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

পুজা মন্ডপের নিরাপত্তা নিয়ে এলিট ফোর্স এসআরবির মিডিয়া ব্রিফিং

মৌলভীবাজার প্রতিনিধি ১৭ অক্টোবর, ২০২৬, ১৭:৪১:৫১

200
  • ছবি : নিউজজি

মৌলভীবাজার: জেলার ৭টি উপজেলায় এ বছর এক হাজার ২২টি পুজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব। এদিকে পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সাথে যুক্ত হয়েছে এলিট ফোর্স এসআরবি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রামকৃষ্ণ মিশনে পুজা মন্ডপ পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মিডিয়া ব্রিফিং করেন এসআরবি-৯ এর সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। এ সময় শ্রীমঙ্গল পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসআরবি অধিনায়ক বলেন, ইতোমধ্যে মৌলভীবাজার জেলার ১ হাজারের অধিক পুজা মন্ডপে এনআরবির ১৪ পেট্রোল টিমসহ সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি থাকবে। তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে মন্ডপের আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers