রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৭টি ড্রেজার জব্দ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৭ অক্টোবর, ২০২৬, ১৬:৫৪:২৬

115
  • ছবি : নিউজজি

কুড়িগ্রাম: ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭টি অবৈধ ড্রেজার জব্দ করা হয়। এ সময় প্রশাসন ও পুলিশের উপস্থিত টের পেয়ে সেলো ইঞ্জিল চালিত নৌকায় থাকা আরও ৩টি ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায় বালু খেকোরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় দুধকুমার নদে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, আইজুল হক ও সোহেল রানার নেতৃত্বে প্রভাবশালী একটি মহল ইসলামপুর গ্রামের দুধকুমার নদে ১০টি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। নদের তীর রক্ষা বাঁধের খুব কাছ থেকে বালু উত্তোলন করায় মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে তীর রক্ষা বাঁধ। এতে ভাঙন আতঙ্কে দিন পার করছিলেন স্থানীয়রা।

এ খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ৭টি ড্রেজার মেশিন জব্দ করে ৫টি থানায় নিয়ে আসা হয়। অপর ২টি মেশিন পানিতে থাকায় ইউপি সদস্য আবদুল কালামের জিম্মায় রাখা হয় এবং পরবর্তীতে থানায় জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers