শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ , ৩ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

সম্পদ বিবরণী দাখিল না করায় জজ কোর্টের সাবেক কর্মচারীর বিরুদ্ধে মামলা

নিউজজি ডেস্ক ১৭ অক্টোবর, ২০২৬, ১৬:৩২:২০

144
  • সম্পদ বিবরণী দাখিল না করায় জজ কোর্টের সাবেক কর্মচারীর বিরুদ্ধে মামলা

ঢাকা: নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় বাগেরহাট জজ কোর্টের অবসরপ্রাপ্ত প্রসেস সার্ভার মো. নজরুল ইসলাম শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি বাগেরহাট জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে শনিবার (১৭ অক্টোবর) সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাগেরহাট জজ কোর্টের অবসরপ্রাপ্ত প্রসেস সার্ভার মো. নজরুল ইসলাম শেখের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক অনুসন্ধানের পর দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি একটি নোটিশ জারি করা হয়। ওই নোটিশে নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের, স্ত্রীর এবং নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণী জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। তবে নির্ধারিত ২১ কার্যদিবস পার হয়ে গেলেও তিনি দুদকে কোনো সম্পদ বিবরণী দাখিল করেননি, এমনকি সময় বৃদ্ধির জন্য কোনো আবেদনও জানাননি। সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হওয়ায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজজি/ এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers