রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী কামরুলের নির্বাচনি গণসংযোগ

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৭ অক্টোবর, ২০২৬, ১৫:১৪:২০

131
  • ছবি : সংগৃহীত

নাটোর: সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুলের নির্বাচনি গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ধারাবাহিক নির্বাচনী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং নির্বাচনি কার্যক্রমে অংশ নেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, উপজেলা জামায়াতের সভাপতি মীর কুতুবুল আলম, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মন্নাফ প্রমুখ।

এ সময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনি গণসংযোগে অংশ নেন এবং চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুলের পক্ষে প্রচার-প্রচারণা চালান।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers