শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ , ৩ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

অফিস চলাকালে অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন অফিস সহকারী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ১৭ অক্টোবর, ২০২৬, ১৪:১১:৫৪

90
  • ছবি : নিউজজি

গোপালগঞ্জ: কোটালীপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েছেন অফিস সহকারী কামাল হোসেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন। তিনি চিকিৎসকদের সাথে কথা বলে কামাল হোসেনের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এম এম ফারুক হোসেন জানান, কামাল হোসেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশা করছি। ধারণা করা হচ্ছে, কাজের চাপ ও শারীরিক দুর্বলতার কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কামাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি ও দ্রুত সুস্থতা কামনা করছেন তার সহকর্মীরা।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers